বিষয়বস্তুতে চলুন

গান ০৪০৭ মনের মাঝারে লুকায়ে রয়েছো

Sarkarverse থেকে

"মনের মাঝারে লুকায়ে রয়েছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনের মাঝারে লুকায়ে রয়েছো
মনেতে খুঁজিয়া নাহি পাই
সবার অগোচরে মিশিয়া রয়েছো
সবার হিয়ায় তব ঠাঁই

পুষ্পের সুবাসে উন্মদ মধুমাসে
তোমার মাধুরী ভেসে যায়
দূর নভোনীলে সিন্ধুর অনলে
সিন্দুর বিন্দুর রক্তিমায়
দুগ্ধের ধবলতা তুহিনের শুভ্রতা
কোথায় তুমি ভরে নাই

অনন্ত দেবতা গো ধরা তুমি দাও নাকো
ধরা দিলে অন্ত যে হয়ে যাবে তাই

তোমাকে ধরিতে গেলে তোমাতে মিশিয়া যাই
ক্ষুদ্র আমিও যে অনন্ত হয়ে যাই
এক তুমি নানা সাজে সবাকার মন মাঝে
সবে মিলি তাই তব গুণগাথা গাই

Manera májháre lukáye rayecho
Manete khuṋjiyá náhi pái
Sabár agocare mishiyá rayecho
Sabár hiyáy tava t́háṋi

Puśpera suváse unmada madhumáse
Tomár mádhurii bhese jáy
Dúr nabhoniile sindhura anale
Sindura vindura raktimáy
Dugdhera dhavalatá tuhinera shubhratá
Kotháy tumi bhare nái

Ananta devatá go dhará tumi dáo náko
Dhará dile anta je haye jábe tái

Tomáke dharite gele tomáte mishiyá jái
Kśudra ámio je ananta haye jái
Ek tumi náná sáje sabákár mana májhe
Sাবে মিলি তাই তব গুণগাথা গাই

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০৭ মনের মাঝারে লুকায়ে রয়েছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৬ আয় ঋতুর রাজা বসন্ত
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০৭ মনের মাঝারে লুকায়ে রয়েছো


উত্তরসূরী
গান ০৪০৮ তোমারে পেয়েছি জীবনেরই প্রাতে