বিষয়বস্তুতে চলুন

গান ০৪০৬ আয় ঋতুর রাজা বসন্ত

Sarkarverse থেকে

"আয় ঋতুর রাজা বসন্ত" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(আয়) ঋতুর রাজা বসন্ত
দোলা দিয়ে আমার মনে
ঢেলে দে তোর চাঁদের হাসি
নাচন জাগা ফুলের বনে

আমি ভরা উচ্ছলতায়
রঙীন ফুলের সবুজ পাতায়
শিরায় শিরায় উন্মাদনায়
চিত্ত চোরের আগমনে

অঞ্জনে মোর আঁকা আঁখি
যাহা প্রিয় তাহাই দেখি
এলো চুল উড়িয়ে রাখি
অবাধ্য মলয় পবনে

হিয়ায় আমার ভরা মধু
ঢালিয়া দিই তাহাই শুধু
এসেছে আজ প্রাণের বঁধু
দীর্ঘ কাঁদার অবসানে

(Áy) Rtur rájá vasanta
Dolá diye ámár mane
D́hele de tor cáṋder hási
Nácan jágá phuler vane

Ámi bhará ucchalatáy
Rauṋiin phuler sabuj pátáy
Shiráy shiráy unmádanáy
Citta corer ágamane

Aiṋjane mor áṋká áṋkhi
Jáhá priya táhái dekhi
Elo cul uŕiye rákhi
Abádhya malay pavene

Hiyáy ámár bhará madhu
D́háliyá dii táhái shudhu
Eseche áj práńer baṋdhu
Diirgha káṋdár avasáne

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০৬ আয় ঋতুর রাজা বসন্ত এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৫ আমি জেগে আছি দিবা রাতি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০৬ আয় ঋতুর রাজা বসন্ত


উত্তরসূরী
গান ০৪০৭ মনের মাঝারে লুকায়ে রয়েছো