গান ০৩১১ তুমি কত লীলা জানো, আমায় নিয়ে নানান খেলা

"তুমি কত লীলা জানো, আমায় নিয়ে নানান খেলা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৫ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি কত লীলা জানো
আমায় নিয়ে নানান খেলা
নানান ভাবে মন মাতানো

তোমাকে লুকিয়ে যায় না কিছু করা
সকল কাজেই তুমি থাকো
তোমাকে লুকিয়ে যায় না কিছু ভাবা
গোপন বলে কিছু থাকে নাকো
তোমার লীলায় তোমার খেলায়
বিশ্ব নাচে তব চরণে জড়ানো

হাসর বান আনো অশ্রু ঝরাও
খুশীর দ্যুতি আনো বেদনা জাগাও
তোমায় ভালবাসি জেনে বা না জেনে
ভালবাসার গীতি বিশ্বে ছড়ানো

Tumi kata liilá jáno
Ámáy niye nánán khelá
Nánán bháve man mátáno

Tomáke lukiye jáy ná kichu kará
Sakal kájei tumi tháko
Tomáke lukiye jáy ná kichu bhává
Gopan bale kichu tháke náko
Tomára liiláy tomára kheláy
Vishva náce tava carańe jaŕáno

Hásir ván áno ashru jharáo
Khushiir dyuti áno vedaná jágáo
Tomáy bhálabási jene bá ná jene
Bhálabásár giiti vishve chaŕáno

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১১ তুমি কত লীলা জানো, আমায় নিয়ে নানান খেলা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১০ মুখেতে হাসি বলে ভালবাসি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১১ তুমি কত লীলা জানো, আমায় নিয়ে নানান খেলা


উত্তরসূরী
গান ০৩১২ এসো গো এসো গো মোর মনেতে