গান ০৩১০ মুখেতে হাসি বলে ভালবাসি

"মুখেতে হাসি বলে ভালবাসি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মুখেতে হাসি বলে ভালবাসি
মমতাতে ভরা দুটি আঁখি
(বাহিরে কঠোর) মোর চিত্তচোর
দেখিয়া চাহে মন আরও দেখি

(যত বলি তারে) ভুলিবো তোমারে
সে কহে বারে বারে ভুলো ভুলো
মোর পানে আঁখি নাহি তোলো
ভুলিতে নাহি পারি আঁখি মেলে ধরি
হেরে যাওয়া লাজে মেতে থাকি

(যত বলি তারে) কিছু দোব নাকো
সে কহে বারে বারে কিছু চাহি নাকো
না দিয়ে নাহি পারি হৃদয় উজাড়ি
তাহারই ধ্যানেতে দিয়ে থাকি

Mukhete hási bale bhálabási
Mamatáte bhará dut́i áṋkhi
(Báhire kat́hor) Mor cittacor
Dekhiyá cáhe man áro dekhi

(Jata bali táre) Bhulibo tomáre
Se kahe báre báre bhulo bhulo
Mor páne áṋkhi náhi tolo
Bhulite náhi pári áṋkhi mele dhari
Here jáoyá láje mete tháki

(Jata bali táre) Kichu doba náko
Se kahe báre báre kichu cáhi náko
Ná diye náhi pári hrdaya ujáŕi
Táhári dhyánete diye tháki

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১০ মুখেতে হাসি বলে ভালবাসি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৯ সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১০ মুখেতে হাসি বলে ভালবাসি


উত্তরসূরী
গান ০৩১১ তুমি কত লীলা জানো, আমায় নিয়ে নানান খেলা