গান ০৩০৪ তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না

"তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকেই আমি ভালবাসিয়াছি 
কেন বাসিয়াছি জানি না
তব পথ আমি বাছিয়া নিয়েছি 
কেন নিয়েছি তা ভাবি না

(মোর আঁখি) তোমারে দেখিতে দিবসে নিশীথে 
(আঁখি) পথ পানে থাকে চাহিয়া
(মোর মন) তোমাকে স্মরিতে পথে বিপথে
(মন) সততই থাকে জাগিয়া
এসো মোর চিত্তে নিঁদে জাগ্রতে 
(আমি) তুমি ছাড়া কিছু মানি না

যত উত্তাল তরঙ্গ হোক 
যত না গভীর বেদনাই হোক
সবারে অতিক্রম করে যাবো 
(আমি) তুমি ছাড়া কিছু চাহি না

Tomákei ámi bhálabásiyáchi
Kena básiyáchi jáni ná
Tava path ámi báchiyá niyechi
Kena niyechi tá bhávi ná

(Mor áṋkhi) Tomáre dekhite divase nishiithe
(Áṋkhi) Patha páne tháke cáhiyá
(Mor man) Tomáke smarite pathe vipathe
(Man) Satatai tháke jágiyá
Eso mor citte niṋde jágrate
(Ámi) Tumi cháŕá kichu máni ná

Jata uttál tarauṋga hok
Jata ná gabhiir vedanái hok
Sabáre atikram kare jábo
(Ámi) Tumi cháŕá kichu cáhi ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৪ তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৩ রাজার কুমার পক্ষীরাজে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৪ তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না


উত্তরসূরী
গান ০৩০৫ এসো তুমি আজি প্রাতে