বিষয়বস্তুতে চলুন

গান ০৩০৩ রাজার কুমার পক্ষীরাজে

Sarkarverse থেকে

"রাজার কুমার পক্ষীরাজে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রাজার কুমার পক্ষীরাজে 
আকাশপথে কোথায় গেলো
সোনালী জরির নীল পাগড়ি
মাথায় বেঁধে উধাও হলো

সাত চাঁপা ভাই ছুটে এসে বলে
মোদের বোনটি কোথায় গেলো
পারুল বোনটি কোথায় গেলো

রাজার কুমার পাক্ষীরাজে
পারুল বোনকে পৌঁছে দিলো
ভায়েদের কাছে পৌঁছে দিলো

সাত চাঁপা ভাই সাতটি আসনে 
সাতটি থালায় খেতে বসিলো
তারা রাজকুমারকে সঙ্গে নিলো
পারুল বোনটি তাদের কপালে 
ভাইদ্বিতীয়ার ফোঁটা য়ে দিলো

Rájár kumár pakśiiráje
Ákáshpathe kotháy gelo
Sonálii jarir niil págaŕi
Mátháy beṋdhe udháo halo

Sát cáṋpá bhái chut́e ese bale
Moder bont́i kotháy gelo
Párul bont́i kotháy gelo

Rájár kumár pakśiiráje
Párul bonke paoṋche dilo
Bháyeder káche paoṋche dilo

Sát cáṋpá bhái sátt́i ásane
Sátt́i tháláy khete basilo
(Tárá) Rájkumárke sauṋge nilo
Párul bont́i táder kapále
Bháidvitiiyár phoṋt́á je dilo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৩ রাজার কুমার পক্ষীরাজে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০২ দমকা হাওয়ায় ডাক দিয়ে যায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৩ রাজার কুমার পক্ষীরাজে


উত্তরসূরী
গান ০৩০৪ তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না