গান ০২৪৭ ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে

"ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩১ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ভরা বাদলে তুমি এসেছিলে
এসেছিলে প্রভু সুরে সুরে
অভিমানে আমি মূক মুখে ছিনু
তুমি চলে গেলে বহু দূরে
বহু দূরে প্রভু বহু দূরে

আজ পাশে বসো আরো কাছে এসে
ধ্যনমাঝে বসো মৃদু হেসে হেসে
অভিমান নাই সদা গান গাই
তোমারই সুরেতে বাঁশি পুরে
বাঁশি পুরে প্রভু বাঁশি পুরে

রুনু ঝুনু ঝুনু তোমারই নূপুরে
মন থেকে গেছে ভরে ভরে
ভরে ভরে প্রভু ভরে ভরে

Bhará bádale tumi esechile
Esechile prabhu sure sure
Abhimáne ámi múk mukhe chinu
Tumi cale gele bahú dúre
Bahú dúre prabhu bahú dúre

Áj páshe baso áro káche ese
Dhyánamájhe baso mrdu hese hese
Abhimán nái sadá gán gái
Tomári surete báṋshi pure
Báṋshi pure prabhu báṋshi pure

Runu jhunu jhunu tomári núpure
Man theke geche bhare bhare
Bhare bhare prabhu bhare bhare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৪৭ ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৪৬ ভরা বাদলে তুমি এসেছিলে, জলদের ছটা মাখিয়া গায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪৭ ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে


উত্তরসূরী
গান ০২৪৮ আজকে প্রভু তোমার সাথে