গান ০২৪৬ ভরা বাদলে তুমি এসেছিলে, জলদের ছটা মাখিয়া গায়

"ভরা বাদলে তুমি এসেছিলে, জলদের ছটা মাখিয়া গায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ভরা বাদলে তুমি এসেছিলে
জলদের ছটা মাখিয়া গায়
সে দিনের সেই পুণ্য স্মৃতিটি
আজও প্রাণে শিহরণ জাগায়

কত দিন গেছে কত যুগ গেছে
ধরণীর রূপে কত রঙ এসেছে
সে দিনের সেই পুরোনো কথাটি
হারানো সুরেতে আজও মাতায়

আসা-যাওয়া আছে সকলের সাথে
তুমি শুধু আছো নিত্য বলিতে
তুমি ছিলে আছো থাকিয়া যাইবে
ধরা দিলে শুধু সে বরষায়

Bhará bádale tumi esechile
Jalader chat́á mákhiyá gáy
Se diner sei puńya smrtit́i
Ájo práńe shiharań jágáy

Kata din geche kata jug geche
Dharańiir rúpe kata rauń eseche
Se diner sei purono kathát́i
Háráno surete ájo mátáy

Ásá jáoyá áche sakaler sáthe
Tumi shudhu ácho nitya balite
Tumi chile ácho thákiyá jáibe
Dhará dile shudhu se varaśáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৪৬ ভরা বাদলে তুমি এসেছিলে, জলদের ছটা মাখিয়া গায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৪৫ গানের সুরেতে তোমারে পেয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪৬ ভরা বাদলে তুমি এসেছিলে, জলদের ছটা মাখিয়া গায়


উত্তরসূরী
গান ০২৪৭ ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে