বিষয়বস্তুতে চলুন

গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি

Sarkarverse থেকে

"প্রভু কী আর বলিবো আমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৮ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(প্রভু) কী আর বলিবো আমি
জীবনে জীবনে জনমে মরণে
মোর সাথে থেকো তুমি

সৃষ্টির সেই আদি ঊষাকালে
ছিলে মোর সাথে পলে অনুপলে
এগিয়ে চলার মন্ত্র যে গাই
তাও শিখিয়াছি তব কৃপাবলে
তব গান আমি গেয়ে চলে যাবো
কোন বাধাতেই কিছুতে না থামি

উল্কা ঝঞ্ঝা কতই এসেছে
মোর চলা তবু শেষ না হয়েছে
অনন্ত পথের পথিক যে আমি
তব কৃপা যাচি তব পদে নমি

(Prabhu) Kii ár balibo ámi
Jiivane jiivane janame marańe
Mor sáthe theko tumi

Srśt́ir sei ádi uśákále
Chile mor sáthe pale anupale
Egiye calár mantra je gái
Táo shikhiyáchi tava krpábale
Tava gán ámi geye cale jábo
Kona bádhátei kichute ná thámi

Ulká jhaiṋjhá katai eseche
Mor calá tabu sheś ná hayeche
Ananta pather pathik je ámi
Tava krpá jáci tava pade nami

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি sung by আচার্য তত্ত্ববোধানন্দ অবধূত on Sarkarverse
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১৪ করুণা করে গো কৃপা করো সবে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি


উত্তরসূরী
গান ০৪১৬ প্রভু তব আসারই আশে দিন চলে যায়