বিষয়বস্তুতে চলুন

গান ০৪১৪ করুণা করে গো কৃপা করো সবে

Sarkarverse থেকে

"করুণা করে গো কৃপা করো সবে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৮ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

করুণা করে গো কৃপা করো সবে
নিজ গুণে দয়া করো ভগবান
আলোঝরা তব ঝর্ণাধারায়
সবারে করাও মুক্তিস্নান

জলে স্থলে আর ভূধরে গহনে
নন্দিত তুমি চির আবাহনে
সব চেতনায় অমর আসন
সবারে করো গো অভয় দান

যাহা কিছু জানি যাহা নাহি জানি
সব কিছু তব লীলা ইহা মানি
তব স্পন্দনে সবে স্পন্দিত
বিশ্ববিভু তুমি অম্লান

Karuńá kare go krpá karo sabe
Nija guńe dayá karo bhagaván
Álojhará tava jharńádháráy
Sabáre karáo muktisnán

Jale sthale ár bhúdhare gahane
Nandita tumi cira áváhane
Sab cetanáy amara ásan
Sabáre karo go abhaya dán

Jáhá kichu jáni jáhá náhi jáni
Sab kichu tava liilá ihá máni
Tava spandane sabe spandita
Vishvavibhu tumi amlán

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১৪ করুণা করে গো কৃপা করো সবে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১৩ হারানো দিনের সুর ভেসে আসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১৪ করুণা করে গো কৃপা করো সবে


উত্তরসূরী
গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি