গান ০৪১৬ প্রভু তব আসারই আশে দিন চলে যায়

"প্রভু তব আসারই আশে দিন চলে যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৮ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

প্রভু তব আসারই আশে দিন চলে যায়
তুমি জানো না কি সে কথা
আলোর ঝিলিক দিয়ে কোথা চলে যাও
বোঝো না আমারই ব্যথা

মোর হিয়া তোমাকে যে চায়
সকল সুরভি মেখে গায়
সকল মাধুরী তার ধূলিতে একাকার
কেন হয় মোরে বলো তা

মোর গান তব সুরে গাওয়া
মোর আঁখি তোমা পানে চাওয়া
আমার সকল গাওয়া আমার সকল চাওয়া
যাচে তব কৃপা মমতা

Prabhu tava ásári áshe din cale jáy
Tumi jáno ná ki se kathá
Álor jhilik diye kothá cale jáo
Bojho ná ámári vyathá

Mor hiyá tomáke je cáy
Sakal surabhi mekhe gáy
Sakal mádhurii tár dhúlite ekákár
Kena hay more balo tá

Mor gán tava sure gáoyá
Mor áṋkhi tomá páne cáoyá
Ámár sakal gáoyá ámár sakala cáoyá
Jáce tava krpá mamatá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১৬ প্রভু তব আসারই আশে দিন চলে যায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১৫ প্রভু কী আর বলিবো আমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১৬ প্রভু তব আসারই আশে দিন চলে যায়


উত্তরসূরী
গান ০৪১৭ আলোর দেবতা এলো