বিষয়বস্তুতে চলুন

গান ০১৮৯ দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি

Sarkarverse থেকে

"দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি
চোখের আড়াল মোরে করো না
বেদনার অশ্রুতে হাসির নির্ঝরেতে
আমারে একেলা ফেলে' রেখো না

নৃত্যের তালে তালে রাখো মোর মালা
রঙীন ফুলেতে দেখো সাজায়েছি ডালা
মৃদু হেসে' কাছে এসে' নিয়ে যাও ভালবেসে'
বিমুখ বিরূপ কভু হ'য়ো না

যাহা চাও তাহা দিতে যদিও বা নাহি পারি
যাহা পারি তারে হেলা করো না

Duhkhera sáthii tumi sukhera bandhu tumi
Cokher áŕál more karo ná
Vedanára ashrute hásira nirjharete
Ámáre ekelá phele rekho ná

Nrtyera tále tále rákho mor málá
Rauṋiin phulete dekho sájáyechi d́álá
Mrdu hese káche ese niye jáo bhálabese
Vimukh virúp kabhu hayo ná

Jáhá cáo táhá dite jadio bá náhi pári
Jáhá pári táre helá karo ná

 
তুমি আমার দুঃখের সাথী, তুমিই আমার সুখের বন্ধু।
আমাকে কখনো চোখের আড়াল করো না।
বেদনার অশ্রু আর হাসির নির্ঝরের মাঝে
আমাকে একা ফেলে' রেখো না।

নৃত্যের তালে তালে আমার মালাটি রাখো,
দেখো রঙিন ফুলে আমি ডালা সাজিয়েছি।
মৃদু হেসে' কাছে এসে' ভালোবেসে' সব নিয়ে যাও,
কখনো বিমুখ বা বিরূপ হয়ো না।

যা' তুমি চাও, তা হয়তো আমি দিতে পারি না,
কিন্তু যা' পারি, তাকে অবহেলা করো না।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৯ দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮৮ তুমি নিজে এলে ধরা দিলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৯ দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি


উত্তরসূরী
গান ০১৯০ চম্পক বনে হারায়ে ফেলেছি