বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯৫ নীলসায়রে সোণার কমল

Sarkarverse থেকে

"নীলসায়রে সোণার কমল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নীলসায়রে সোণার কমল 
ফুটেছিলো কেউ শোনেনি
কেউ শোণেনি কেউ শোণেনি
আলতা রাঙা পাপড়িগুলি
কেউ ধরেনই কেউ ধরেনই

সোণার পরাগ প্রাণে মাখা
ঝকঝকে প্রাণ মধু ঢাকা
আলগোছে সেই মধু খেতে
ভ্রমরা কখনও আসেনি

মেঘের দেশের রঙীন পরী
মুগ্ধ হলো রূপে তারই
স্বর্ণকমল বুকে ধরি
উড়ে গেলো কেউ জানেনি

Niilsáyare sońár kamal
Phút́echilo keu shoneni
Keu shońeni keu shońeni
Álatá ráuṋá pápaŕiguli
Keu dhareni keu dhareni

Sońár parág práńe mákhá
Jhakjhake práń madhu d́háká
Álgoche sei madhu khete
Bhramará kakhano áseni

Megher desher rauṋiin parii
Mugdha halo rúpe tári
Svarńakamal buke dhari
Uŕe gelo keu jáneni

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৫ নীলসায়রে সোণার কমল এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৪ দখিণা বাতাসে কুসুমসুবাসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৫ নীলসায়রে সোণার কমল


উত্তরসূরী
গান ০৩৯৬ রঙীন পরী আজ চলেছে কোথায়