বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯৪ দখিণা বাতাসে কুসুমসুবাসে

Sarkarverse থেকে

"দখিণা বাতাসে কুসুমসুবাসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দখিণা বাতাসে কুসুমসুবাসে
কে গো সে যে হাসে মন মাঝে
ফুলের পরাগে রাগে অনুরাগে
তারই ছবি জাগে সব কাজে

(পথ ভুলিও না) ওগো প্রিয়তম
ধরা দিও নিতি স্মৃতিপটে মম
(মোর) ফুলের কোরকে যেন মধু থাকে
সে মধু দিয়ে তোমায় তুষিব যে

(গান ভুলিও না) ওগো প্রিয়তম
ঝঞ্ঝা ঝাপ্টায় অশনি শেলসম
(মোর) ফুলের কর্ণিকায় যেন থেকে যায়
সুরভিত রেণু নব সাজে

Dakhińá vátáse kusumasuváse
Ke go se je háse mana májhe
Phulera paráge ráge anuráge
Tári chavi jáge saba káje

(Patha bhulio ná) Ogo priyatama
Dhará dio niti smrtipat́e mama
(Mor) Phulera koroke jena madhu tháke
Se madhu diye tomáy tuśiba je

(Gán bhulio ná) Ogo priyatama
Jhaiṋjhá jhápt́áy ashani shelsam
(Mor) Phulera karńikáy jena theke jáy
Surabhita reńu nava sáje

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৪ দখিণা বাতাসে কুসুমসুবাসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৩ কমলকুসুমসম কোমল তুমি গো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৪ দখিণা বাতাসে কুসুমসুবাসে


উত্তরসূরী
গান ০৩৯৫ নীলসায়রে সোণার কমল