বিষয়বস্তুতে চলুন

গান ০৩৮০ তুমি আমার সোণারই কমল

Sarkarverse থেকে

"তুমি আমার সোণারই কমল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৫ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি আমার সোণারই কমল
ফোটো ভালো করে' থাকো হিয়া 'পরে
সব কিছু করে' ঝলমল

থেকো না থেকো না আর দূরে দূরে
থাকো হৃদি মাঝে ছন্দে ও সুরে
উদ্ভাসিত হও গো সুবাসে
মাধুর্যে ভরা শতদল (তুমি)

চিনেও তোমারে চিনি নি গো আমি
কাছে থেকে' লুকোচুরি খেলো তুমি
ধরেও তোমারে ধরিতে পারি নি
লীলাচঞ্চল সুবিমল

Tumi ámár sonári kamal
Phot́o bhálo kare tháko hiyá pare
Sab kichu kare jhalamal

Theko ná theko ná ár dúre dúre
Tháko hrdi májhe chande o sure
Udbhásita hao go suváse
Mádhurje bhará shatadal (tumi)

Cineo tomáre cini ni go ami
Káche theke lukocuri khelo tumi
Dhareo tomáre dharite pári ni
Liilácaiṋcal suvimal

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮০ তুমি আমার সোণারই কমল এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৯ প্রথম জীবনে তুমি আসো নিকো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮০ তুমি আমার সোণারই কমল


উত্তরসূরী
গান ০৩৮১ তুমি এসেছো না বলে