বিষয়বস্তুতে চলুন

গান ০৩৭৯ প্রথম জীবনে তুমি আসো নিকো

Sarkarverse থেকে

"প্রথম জীবনে তুমি আসো নিকো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

প্রথম জীবনে তুমি আসো নিকো 
তার লাগি মনে কোন ক্লেশ নাই
(তোমারে কুঁজি নি) সেই অনুতাপে 
দগ্ধ এ হিয়া কাঁদে সদাই

(এত কাছে ছিলে) তবুও ডাকিনি
বৃথাই কেটেছে দিবস যামিনী
(এই অবেলায়) সেই কথাই 
যত মনে জাগে তত ব্যথা পাই

সবাই এসে থাকে বাঁধা মাপা কালে
কাজ করে যেতে এই ধরাতলে
(বিফলে সময়) করে অপচয়
বিধাতাকে দোষ দিয়ে লাভ নাই

Prathama jiivane tumi áso niko
Tár lági mane kona klesh nái
(Tomáre khúṋji ni) sei anutápe
Dagdha e hiyá káṋde sadái

(Eta káche chile) tabuo d́ákini
Vrthái ket́eche divasa jáminii
(Ei aveláy) sei kathái
Jata mane jáge tata vyathá pái

Sabái ese tháke báṋdhá mápá kále
Káj kare jete ei dharátale
(Viphale samay) kare apacaya
Vidhátáke doś diye lábh nái

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৯ প্রথম জীবনে তুমি আসো নিকো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৮ আশা আশা করে, কেটে গেছে কত জীবন
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৯ প্রথম জীবনে তুমি আসো নিকো


উত্তরসূরী
গান ০৩৮০ তুমি আমার সোণারই কমল