বিষয়বস্তুতে চলুন

গান ০৩৭৮ আশা আশা করে, কেটে গেছে কত জীবন

Sarkarverse থেকে

"আশা আশা করে, কেটে গেছে কত জীবন" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আশা আশা করে 
কেটে গেছে কত জীবন
তথাপি কোন আশারই 
হয় নিকো সম্পূরণ

তারা কেউ আসে নিকো
যারা ছিলো মন মাঝে
যাদের কভু চাহি নিকো
তারা এসে ভীড় করেছে
যত ছিলো ভালবাসা 
মধুমাখা যাওয়া আসা
তারা সবই গেছে চলে
রেখে কালেরই ব্যবধান

ফুলের বাগানে গিয়ে
কাঁটা ফুটেছিলো পায়ে
মলয় মধুর বাতে
দেখেছিনু ঘূরণিবায়ে
বুঝিয়াছি আশা মম 
মৃগতৃষ্ণিকা সম
হতাশের শেষ আশা
তোমার দুটি রাতুল চরণ

Áshá áshá kare
Ket́e geche kata jiivan
Tathápi kona áshári
Hay niko sampúrań

Tárá keu áse niko
Járá chilo mana májhe
Jáder kabhu cáhi niko
Tárá ese bhiiŕ kareche
Jata chilo bhálabásá
Madhumákhá jáoyá ásá
Tárá sabi geche cale
Rekhe káleri vyavadhán

Phulera bágáne giye
Káṋt́á phut́echilo páye
Malaya madhura váte
Dekhechinu ghúrńiváye
Bujhiyáchi áshá mama
Mrgatrśńiká sama
Hatásher sheś áshá
Tomár dut́i rátul carań

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৮ আশা আশা করে, কেটে গেছে কত জীবন এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৭ মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৮ আশা আশা করে, কেটে গেছে কত জীবন


উত্তরসূরী
গান ০৩৭৯ প্রথম জীবনে তুমি আসো নিকো