বিষয়বস্তুতে চলুন

গান ০৩৭৫ রঙীন মেঘে হাতছানি দেয়

Sarkarverse থেকে

"রঙীন মেঘে হাতছানি দেয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রঙীন মেঘে হাতছানি দেয়
ঘরে থাকা আর কি যায়
মনের ময়ূর কলাপ মেলে
নীলাকাশে নাচতে চায়

বাঁধনভাঙার গান আজি গাই
সীমার রেখা রাখতে না চাই
সসীম ছেড়ে অসীম পানে
কোন সুদূরে মন যে ধায়

সে যে আমায় সদাই ডাকে
রঙীন মেঘের ফাঁকে ফাঁকে
এড়িয়ে যেতে পারি না তাকে
এ কী হলো বিষম দায়

Rauniin meghe hátcháni dey
Ghare tháká ár ki jáy
Maner mayúr kaláp mele
Niilákáshe nácte cáy

Báṋdhanbháuṋár gán áji gái
Siimár rekhá rákhte ná cái
Sasiim cheŕe asiim páne
Kon sudúre man je dháy

Se je ámáy sadái d́áke
Rauṋiin megher pháṋke pháṋke
Eŕiye jete pári ná táke
E kii halo viśam dáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৫ রঙীন মেঘে হাতছানি দেয় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৪ তোমার কাছে চাই না কিছু
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৫ রঙীন মেঘে হাতছানি দেয়


উত্তরসূরী
গান ০৩৭৬ সোণার কমল আলোঝলমল