বিষয়বস্তুতে চলুন

গান ০৩৭৬ সোণার কমল আলোঝলমল

Sarkarverse থেকে

"সোণার কমল আলোঝলমল" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সোণার কমল আলোঝলমল 
ফুটেছে আজ এই ধরণীতে
ভুলায়ে মোর মন সুবাস বিকিরণ
করে চলে নানা ভাবেতে

এসো গো এসো গো এসো গো তোমরা
হাওয়ায় ভেসে চলে পরিমল
দেখো গো দেখো গো তোমরা সকলে
ভ্রমরা লুটে নিলো রেণুসকল
তাহার লাগিয়া উচাটন হিয়া
মানে না কোন মানা কোন মতে

চাহ গো চাহ গো তোমরা চাহ গো
সে যে ভালবাসিতে অটল
সলাজ রাগ মাখি কেন নত আঁখি
হিয়াতে তুলে ধরো সে কমল
যাহারে ভেবে শুধু প্রাণের সব মধু
উপচিয়া পড়েছিলো তাতে

Sonára kamal álojhalamal
Phut́eche áj ei dharańiite
Bhúláye mor man suvás vikirań
Kare cale náná bhávete

Eso go eso go eso go tomará
Haoyáy bhese cale parimal
Dekho go dekho go tomará sakale
Bhramará lut́e nilo reńusakal
Táhára lágiyá ucát́ana hiyá
Máne ná kona máná kona mate

Cáha go cáha go tomará cáha go
Se je bhálabásite at́al
Salája rág mákhi kena nata áṋkhi
Hiyáte tule dharo se kamal
Jáháre bheve shudhu práńera sab madhu
Upaciyá paŕechilo táte

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৬ সোণার কমল আলোঝলমল এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৫ রঙীন মেঘে হাতছানি দেয়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৬ সোণার কমল আলোঝলমল


উত্তরসূরী
গান ০৩৭৭ মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া