বিষয়বস্তুতে চলুন

গান ০৩৫৬ ঝরা কুসুমের ব্যথা বোঝো না

Sarkarverse থেকে

"ঝরা কুসুমের ব্যথা বোঝো না" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ঝরা কুসুমের ব্যথা বোঝো না
কেঁদে কেঁদে মরি শুকাইয়া পড়ি
তোমার নয়ন ভেজে না

রূপ ঢালিয়াছি সুবাস দিয়েছি
মধুর রভসে মাতায়ে রেখেছি
দেহপট সনে নটেরই মতন 
মোরে নিঃশেষ করো না

কলি হয়ে ছিনু তোমার মনেতে
ফুটেছিনু আমি তব হৃদয়েতে
রিক্ত পরাণে বিগত পরাগে 
আমারে ভুলিয়া যেও না

Jhará kusumera vyathá bojho ná
Keṋde keṋde mari shukáiyá paŕi
Tomár nayan bheje ná

Rúp d́háliyáchi suvás diyechi
Madhura rabhase matáye rekhechi
Dehapat́ sane nat́eri matan
More nihsheś karo ná

Kali haye chinu tomár manete
Phút́echinu ámi tava hrdayete
Rikta paráńe vigata paráge
Ámáre bhúliyá jeo ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৬ ঝরা কুসুমের ব্যথা বোঝো না এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৫ ওগো আমার আদরের মাটি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৬ ঝরা কুসুমের ব্যথা বোঝো না


উত্তরসূরী
গান ০৩৫৭ ভালোবাসো শুধুই মুখে