বিষয়বস্তুতে চলুন

গান ০৩৫৭ ভালোবাসো শুধুই মুখে

Sarkarverse থেকে

"ভালোবাসো শুধুই মুখে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ভালোবাসো শুধুই মুখে
ডেকে ডেকে মরি তবু আসো না
বোঝো না তুমি আমার দুঃখে

তোমারই বিজ্ঞানে তোমারই দর্শনে
খুঁজিয়া বেড়াই মনের গহনে
মনকে চঞ্চল করে দিয়ে তুমি
মনেরই ঘোলা জলে লুকাও মহাসুখে

সাজায়ে রেখেছো রঙ রূপের মেলা
করিয়া চলেছো নানা লীলাখেলা
লীলার আড়ালে মৃদু মৃদু হাসো
কৃপা বিনা কে বা তোমারে দেখে

Bhálobáso shudhui mukhe
D́eke d́eke mari tabu áso ná
Bojho ná tumi ámára duhkhe

Tomári vijiṋáne tomári darshane
Khuṋjiyá beŕái manera gahane
Manke caiṋcal kare diye tumi
Maneri gholá jale lukáo mahásukhe

Sájáye rekhecho rauṋ rúper melá
Kariyá calecho náná liilákhelá
Liilára áŕále mrdu mrdu háso
Krpá biná ke bá tomáre dekhe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৭ ভালোবাসো শুধুই মুখে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৬ ঝরা কুসুমের ব্যথা বোঝো না
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৭ ভালোবাসো শুধুই মুখে


উত্তরসূরী
গান ০৩৫৮ দখিনা বাতাসে মলয় সুবাসে