বিষয়বস্তুতে চলুন

গান ০৩০২ দমকা হাওয়ায় ডাক দিয়ে যায়

Sarkarverse থেকে

"দমকা হাওয়ায় ডাক দিয়ে যায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দমকা হাওয়ায় ডাক দিয়ে যায় 
দূরের পথে যেতে যেতে অজানায়
(কেন বেঁধে রাখো) বলো থাকো থাকো
থেমে যেতে বলো ঘরেরই কোণায়

(মনেরই রাজা ওগো) মনে মাতিয়ে নাও
আমাকে সব কাজে এগিয়ে যেতে দাও
তোমারই প্রেরণায় তোমারই প্রেষণায়
জীবন সরিতা মোর যাবে মোহানায়

(ধ্যানের রাজা ওগো) ধ্যানে মিলিয়ে নাও
স্মরণে মননে মোরে এগিয়ে দাও
এগিয়ে চলিবোই ফিরে না তাকাবোই
তোমার সব কাজে সকল ধারায়

Damká haoyáy d́ák diye jáy
Dúrer pathe jete jete ajánáy
(Kena beṋdhe rákho) Balo tháko tháko
Theme jete balo ghareri końáy

(Maneri rájá ogo) Mane mátiye náo
Ámáke sab káje egiye jete dáo
Tomári prerańáy tomári preśańáy
Jiivan saritá mor jábe mohánáy

(Dhyánera rájá ogo) Dhyáne miliye náo
Smarańe manane more egiye dáo
Egiye caliboi phire ná tákáboi
Tomár sab káje sakala dháráy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০২ দমকা হাওয়ায় ডাক দিয়ে যায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০১ আসবে বলে গেছ যে চলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০২ দমকা হাওয়ায় ডাক দিয়ে যায়


উত্তরসূরী
গান ০৩০৩ রাজার কুমার পক্ষীরাজে