বিষয়বস্তুতে চলুন

গান ০৪১১ আমার মনেতে তুমি এসেছিলে

Sarkarverse থেকে

"আমার মনেতে তুমি এসেছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমার মনেতে তুমি এসেছিলে
নাম না জানা ফুলে সুবাস বিলাতে
আমার প্রাণেতে তুমি জেগেছিলে
বাঁধ না মানা গানে সুর ঝরাতে

চলার পথের চারিপাশে কত
দেবদারু গাছ আছে কাতারে কাতার
কার ফুলে তুমি মন ভরিয়েছিলে
নামটি বলো নি আমাকে তাহার
তার স্মৃতি আজ মনে জেগে আছে
মানা না মানা নাচে পথ চলিতে

ভাবার পথের চারিপাশে কত
হারানো সুর আছে আছে বীণার তার
কোন সুরে তুমি মন ভরিয়েছিলে
নামটি বলো নি আমাকে তাহার
সেই গীতি আজ মনে ভরে আছে
চলার পথে মোর আশা ভরিতে

Ámár manete tumi esechile
Nám ná jáná phule suvás viláte
Ámár práńete tumi jegechile
Báṋdh ná máná gáne sur jharáte

Calára pathera cáripáshe kata
Devadáru gách áche kátáre kátár
Kár phule tumi man bhariyechile
Námt́i balo ni ámáke táhár
Tár smrti áj mane jege áche
Máná ná máná náce patha calite

Bhávára pathera cáripáshe kata
Háráno sur áche áche viińár tár
Kon sure tumi man bhariyechile
Námt́i balo ni ámáke táhar
Sei giiti áj mane bhare áche
Calára pathe mor áshá bharite

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১১ আমার মনেতে তুমি এসেছিলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১০ ওগো সামনে চলা পথিক
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১১ আমার মনেতে তুমি এসেছিলে


উত্তরসূরী
গান ০৪১২ কে গো তুমি এলে