বিষয়বস্তুতে চলুন

গান ০৩৬১ রাতের বেলায় সবাই ঘুমায়

Sarkarverse থেকে

"রাতের বেলায় সবাই ঘুমায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বাচ্চা
রাতের বেলায় সবাই ঘুমায় 
শিউলি কেন জাগে
বলতে হবে মা গো আমায় 
বলতে হবেই আগে

আর ফুলেরা দিনে জাগে 
রাত্রিরে ঘুমায়
দিনের বেলায় সুবাস ঢালে 
মধুতে গান গায়
তাদের সাথে মোর পরিচয় 
আলোর অনুরাগে

ঘুমায় ময়না কুকুরছানা 
ঘুমায় যে মউমাছি
শিউলি তরু হেসে বলে 
আমি জেগে আছি
বলো না মা শিউলি জাগে 
কাহার অনুরাগে

মাতা
শোণ রে খোকন শিউলি জাগে 
রাতের অন্ধকারে
দিনের আলোয় লজ্জা পেয়ে 
মাটিতে যায় পড়ে
রাতের শেষে শিউলি ঝরে 
হলে পরেই ভোর
সেই সময়ে সোণার খোকন 
ঘুমটি যাবে তোর

Báccá
Ráter beláy sabái ghumáy
Shiuli kena jáge
Balte habe má go ámáy
Balte habei áge

Ár phulerá dine jáge
Rátrire ghumáy
Diner beláy suvása d́hále
Madhute gán gáy
Táder sáthe mor paricay
Álor anuráge

Ghumáy mayná kukurcháná
Ghumáy je maumáchi
Shiuli taru hese bale
Ámi jege áchi
Balo ná má shiuli jáge
Káhár anuráge

Mátá
Shon re khokan shiuli jáge
Ráter andhakáre
Diner áloy lajjá peye
Mát́ite jáy paŕe
Ráter sheśe shiuli jhare
Hale parei bhor
Sei samaye sońár khokan
Ghumt́i jábe tor

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬১ রাতের বেলায় সবাই ঘুমায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬০ বরষার রাতে নীরবে নিভৃতে, বঁধুয়া গিয়াছে মোরে ফেলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬১ রাতের বেলায় সবাই ঘুমায়


উত্তরসূরী
গান ০৩৬২ নূতন প্রভাতে অরুণ আলোতে