বিষয়বস্তুতে চলুন

গান ০৩৪২ সুমুখের পানে চলে যাবো আমি

Sarkarverse থেকে

"সুমুখের পানে চলে যাবো আমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সুমুখের পানে চলে যাবো আমি
তোমারই নামটি সাথে নিয়ে
চরণ টলিবে না গো আমার
হিয়া কাঁপিবে না কারো ভয়ে

ভূধরে সাগরে এই চরাচরে 
কেহ না পারিবে বাধা দিতে মোরে
যে কাজ করিতে এসেছি করিব
সুদৃঢ় আত্মপ্রত্যয়ে

যে দিন চলিয়া গিয়াছে আমার
তাহা নিয়ে করিবো না হাহাকার
যে দিন আসিছে তাহার লাগিয়া
ভুগিব না কোন সংশয়ে

Sumukher páne cale jábo ámi
Tomári námt́i sáthe niye
Carańa t́alibe ná go ámár
Hiyá káṋpibe ná káro bhaye

Bhúdhare ságare ei carácare
Keha ná páribe bádhá dite more
Je káj karite esechi karibo
Sudrŕha átmapratyaye

Je din caliyá giyáche ámár
Táhá niye karibo ná háhákár
Je din ásiche táhára lágiyá
Bhugibo ná kona saḿshaye

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪২ সুমুখের পানে চলে যাবো আমি এইখানে শুণুন
  • Listen to the song গান ০৩৪২ সুমুখের পানে চলে যাবো আমি sung by Andy Douglas and friends on Sarkarverse


পূর্বসূরী
গান ০৩৪১ দয়াল প্রভু বলো গো তোমায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪২ সুমুখের পানে চলে যাবো আমি


উত্তরসূরী
গান ০৩৪৩ তোমারই লীলায় ভরা এ ভুবন