বিষয়বস্তুতে চলুন

গান ০৩৩৩ আমার হিয়ার ব্যাকুলতা

Sarkarverse থেকে

"আমার হিয়ায় ব্যাকুলতা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমার হিয়ায় ব্যাকুলতা 
তোমারে চাহি তোমারই লাগি
দূর করে দাও মোর মলিনতা 
কৃপা মাগি কৃপা মাগি

জানি তুমি আছো সাথে সাথে 
দেখা নাহি পাই পারি না ধরিতে
আছো তুমি সদা দিবস নিশীথে 
সুরের স্রোতে সঙ্গীতে
আমার মনের অণুতে অণুতে 
আছো ওতঃপ্রোতে ওগো অনুরাগী

চাঁদের হাসিতে সাঁঝের কালিমাতে 
ফুটিল বিহানে মধুর আলোতে
তড়িৎ রেখার ঝলকানিতে 
অন্ধ তমসার নিকষ কালোতে
বাহিরে ভিতরে আছো মোরে ঘিরে 
তাই তো তোমা তরে আছি জাগি

Ámár hiyár vyákulatá
Tomáre cáhi tomári lági
Dúr kare dáo mor malinatá
Krpá mági krpá mági

Jáni tumi ácho sáthe sáthe
Dekhá náhi pái pári ná dharite
Ácho tumi sadá divasa nishiithe
Surera srote sauṋgiite
Ámára manera ańute ańute
Ácho otahprote ogo anurágii

Cáṋdera hásite sáṋjhera kálimáte
Phut́il viháne madhura álote
Taŕita rekhár jhalakánite
Andha tamasár nikaśa kálote
Báhire bhiitare ácho more ghire
Tái to tomá tare áchi jági

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৩ আমার হিয়ার ব্যাকুলতা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩২ ফুলের মালাটি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৩ আমার হিয়ার ব্যাকুলতা


উত্তরসূরী
গান ০৩৩৪ লভি যদি পুনঃ মানব জনম