গান ০৩৩২ ফুলের মালাটি

"ফুলের মালাটি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ফুলের মালাটি 
তোমারই লাগিয়া গাঁথা
তুমি পরিলে না 
আমারে দিলে কেন ব্যথা

পূর্বাকাশ ছিলো অরুণ রঙেতে ঢাকা
বাতাস তখন ছিলো ভালবাসাতে মাখা
রঙ আর ভালবাসা এক সাথে মিশাইয়া
গাঁথা ছিলো হিয়ার মমতা

দেখো সেই মালা মোর অশ্রুতে ভিজে গেছে
ফুলের পাপড়িগুলি ধীরে ধীরে ঝরে গেছে
তুমি আসিলে না দেখা করিলে না
বুঝিলে না মোর ব্যাকুলতা

Phulera málát́i
Tomári lágiyá gáṋthá
Tumi parile ná
Ámáre dile kena vyathá

Púrvákásh chilo aruń rauṋete d́háká
Vátás takhan chilo bhálabásáte mákhá
Rauṋ ár bhálabásá ek sáthe misháiyá
Gáṋthá chilo hiyára mamatá

Dekho sei málá mor ashrute bhije geche
Phuler pápŕiguli dhiire dhiire jhare geche
Tumi ásile ná dekhá karile ná
Bujhile ná mor vyákulatá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩২ ফুলের মালাটি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩১ তোমারই ভুবনে তোমারই ভবনে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩২ ফুলের মালাটি


উত্তরসূরী
গান ০৩৩৩ আমার হিয়ার ব্যাকুলতা