বিষয়বস্তুতে চলুন

গান ০২৮৬ তারে গো পেয়েছি

Sarkarverse থেকে

"তারে গো পেয়েছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তারে গো পেয়েছি 
সংগোপনে মোর জীবনে
জীবনে জীবনে
অলখ দেবতা নীরব প্রহরে 
ধরা দিয়েছিলো মোর মনে
মনে মনে

এত কাছে ছিলো সে যে নাহি জানিতাম 
না জানিয়া নাম গান তারই করিতাম
তারি আলো তারি আলো মোরে চিনাইয়া দিলো
সে ছিলো মনে গোপনে
গোপনে গোপনে

এ কী গো ফুলডোরে সে মোরে বাঁধে
পরাণ ধরিয়া সে কেন সাধে
তারই আঁখি তারই আঁখি মোর হিয়ার গহনে
রঙে রূপে সুধাধারা আনে
আনে আনে

Táre go peyechi
Saḿgopane mor jiivane
Jiivane jiivane
Alakha devatá niirava prahare
Dhará diyechilo mor mane
Mane mane

Eta káche chilo se je náhi jánitám
Ná jániyá nám gán tári karitám
Tári álo tári álo more cináiyá dilo
Se chilo mane gopane
Gopane gopane

E ki go phulad́ore se more báṋdhe
Paráńa dhariyá se kena sádhe
Tári áṋkhi tári áṋkhi mor hiyára gahane
Rauṋe rúpe sudhádhárá áne
Áne áne

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৬ তারে গো পেয়েছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৫ তুমি মনের কমল মনে ফুটে থাকো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৬ তারে গো পেয়েছি


উত্তরসূরী
গান ০২৮৭ চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে