বিষয়বস্তুতে চলুন

গান ০২৮২ মনেতে লুকিয়ে থেকে

Sarkarverse থেকে

"মনেতে লুকিয়ে থেকে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুকেতন, আনন্দশীলা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(তুমি) মনেতে লুকিয়ে থেকে 
মনের মাঝে লীলা করে যাও
মনে হয় গো ধরিয়াছি 
ধরি-ধরি ধরা নাহি দাও

দুঃখে সুখে তোমার খেলা 
কত আদর কত না হেলা
নিত্যকালে তোমার লীলা 
কোথা বহে যায় আমারে বুঝাও

ভিতরে না তাকালে কী 
আকুতি মোর বুঝিতে না পাও

এদিকে যে যায় গো বেলা 
আঁধারে আজ আমি একেলা
আঁধারের বক্ষ চিরে 
আলোর ছটা বহায়ে দাও

(Tumi) Manete lukiye theke
Maner májhe liilá kare jáo
Mane hay go dhariyáchi
Dhari dhari dhará náhi dáo

Duhkhe sukhe tomár khelá
Kata ádar kata ná helá
Nityakále tomár liilá
Kothá bahe jáy ámáre bujháo

Bhitare ná tákále kii
Ákuti mor bujhite ná páo

Edike je jáy go belá
Áṋdháre áj ámi ekelá
Áṋdhárer bakśa cire
Álor chat́á baháye dáo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮২ মনেতে লুকিয়ে থেকে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮১ বিশ্বাতীত বিশ্বগ তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮২ মনেতে লুকিয়ে থেকে


উত্তরসূরী
গান ০২৮৩ এলাম এসে কাজ করিলাম