গান ০২৩৪ তব দরশন আশে রয়েছি পথের পাশে

"তব দরশন আশে রয়েছি পথের পাশে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তব দরশন আশে রয়েছি পথের পাশে
নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন

মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি
মোর প্রাণে যেন আসি জাগায়ে নব চেতন

এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে
মোর মনে সুধা ঢেলে নবরাগে নবতান

এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে
থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ

Tava darashana áshe rayechi pathera páshe
Nirásh karo ná prabhu ei shudhu nivedan

Mamatámadhur hási kusuma suváse bhási
Mor práńe jena ási jágáye nava cetan

Eso tumi náce tále je náce dhará mátále
Mor mane sudhá d́hele navaráge navatán

Eso tumi nava sáje dhúlir e dharámájhe
Theko tumi sab káje kare krpá akrpań

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩৪ তব দরশন আশে রয়েছি পথের পাশে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩৩ এসেছো এসেছো প্রভু এসেছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩৪ তব দরশন আশে রয়েছি পথের পাশে


উত্তরসূরী
গান ০২৩৫ ভ্রমর কাছে এসে আমার চারপাশে