"তুমি এসেছো মন যে কেড়েছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি[১]
|
গদ্যরূপ[২]
|
তুমি এসেছো মন যে কেড়েছো
ভুলায়ে দিয়েছো শতেক জ্বালা
ভাবের স্রোতে দিবসে-রাতে
সুরেতে গেঁথেছো গানের মালা
উল্কা-দহন হ'লো যে চন্দন
তোমারই প্রাণের পরশ পেয়ে'
মরুর তৃষা হারায়ে দিশা
কোথা' চলে' গেল শ্যামল ছায়ে
(আজ) সকল যাতনা সকল বেদনা
হয়ে গেল দেখি ফুলের ডালা
বসিয়া বসিয়া হৃদয় মথিয়া
নিজ পানে একা চাহিয়া চাহিয়া
এটাই বুঝেছি মানিয়া নিয়েছি
তুমি ভালবাসো পরাণ-ঢালা
|
Tumi esecho man je keŕecho
Bhuláye diyecho shateka jválá
Bhávera srote divasa ráte
Surete geṋthecho gánera málá
Ulká dahana halo je candana
Tomári práńera parasha peye
Marura trśá háráye dishá
Kothá cale gelo shyámala cháye
(Áj) Sakala játaná sakala vedaná
Haye gelo dekhi phulera d́álá
Basiyá basiyá hrdaya mathiyá
Nija páne eká cáhiyá cáhiyá
Et́ái bujhechi mániyá niyechi
Tumi bhálabáso paráńa d́hálá
|
তুমি এসে আমার মন কেড়ে' নিয়েছো,
শত শত দুঃখ ভুলিয়ে দিয়েছো।
তোমার ভাবের স্রোতে দিন-রাত
সুর গেঁথে' গানের মালা তৈরি করেছো।
তোমার প্রাণের স্পর্শ পেয়ে'
উল্কার দহনও চন্দনে পরিণত হয়েছে।
মরুভূমির তৃষ্ণা দিকভ্রান্ত হয়ে'
সবুজের ছায়ায় কোথায় যেন হারিয়ে গেছে।
আজ দেখি আমার সকল যন্ত্রণা,
সকল বেদনা ফুলের ডালায় পরিণত হয়েছে।
দীর্ঘদিন ধরে বসে বসে, হৃদয় মন্থন করে,
শুধু নিজের দিকে তাকিয়ে
এটাই বুঝেছি এবং মেনে নিয়েছি
যে তুমি মনপ্রাণ দিয়ে ভালোবাসো।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং