গান ০১৮৭ তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে

"তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে
হৃদয়ে তোমার ছবিটি যেন সদা রাজে

ধরায় এসেছি কাজে ব্যস্ত থাকিতে গো
তোমার ভাবের স্রোতে ভাসিয়া থাকিতে গো
তোমার কৃপার কণা প্রচার করিতে গিয়া
মনে যেন তব সুর সদা বাজে

নিভৃত নিশীথে চন্দ্রতারকা সাথে
মনের ময়ূর যেন কলাপে নাচে

Tomáke ceyechi ceyechi sab káje
Hrdaye tomár chavit́i jena sadá ráje

Dharáy esechi káje vyasta thákite go
Tomár bháver srote bhásiyá thákite go
Tomár krpár kańá pracár karite giyá
Mane jena tava sur sadá báje

Nibhrta nishiithe candratáraká sáthe
Maner mayúr jena kalápe náce

 
আমি তোমাকে সব কাজে চেয়েছি,
তোমার ছবিটি আমার হৃদয়ে সর্বদা বিরাজ করে।

এই পৃথিবীতে আমি ব্যস্ত থাকতে এসেছি গো,
তোমার ভাবের স্রোতে ভেসে থাকতে এসেছি গো।
তোমার কৃপার কণা প্রচার করতে গিয়ে,
তোমার সুর যেন আমার মনে সর্বদা বাজে।

নিভৃত নিশীথে, চন্দ্রতারার সাথে,
আমার মনের ময়ূর যেন আনন্দে নৃত্য করে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৭ তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে এইখানে শুণুন

পূর্বসূরী
গান ০১৮৬ এসো আমার মনে বসো আমার মনে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৭ তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে


উত্তরসূরী
গান ০১৮৮ তুমি নিজে এলে ধরা দিলে