গান ০১০১ শীতের শেষেতে নব পাতা আসে

"শীতের শেষেতে নব পাতা আসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১১ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শীতের শেষেতে নব পাতা আসে
পুরোনোরা যায় ঝরে
বসন্ত এলো দ্বারে
নৃত্যের তালে তালে

নৃত্যের তালে বেণী উপচিয়া
কবরী খসিয়া পড়ে

শীতের শেষেতে অপুষ্পতরু
কলিতে ভরিয়া পড়ে

তুষার গলিবে এই ভরসায়
অঙ্কুর সব হাসিমুখে চায়
পাখীরা কুলায়ে তব গান গায়
নব সাজ সব পরে

Shiiter sheśete nava pátá áse
Puronorá jáy jhare
Vasanta elo dváre
Nrtyera tále tále

Nrtyera tále veńii upaciyá
Kabarii khasiyá paŕe

Shiiter sheśete apuśpataru
Kalite bhariyá paŕe

Tuśár galibe ei bharasáy
Ankur sab hásimukhe cáy
Pákhiirá kuláye tava gán gáy
Nava sáj sab pare

শীতের শেষেতে গাছে নতুন পাতা আসে,
পুরোনো পাতাগুলো ঝরে' যায়।
বসন্ত দ্বারে এলো
নাচের তালে তালে।

নাচের তালে তালে বেণী উপচে ওঠে,
কবরী খসে পড়ে।

শীতের শেষে ফুলহীন গাছগুলো
কলিতে ভরে' যায়।

তুষার গলবে এই ভরসায়
অঙ্কুরগুলো হাসিমুখে তাকিয়ে থাকে।
পাখীরা নীড়ে তোমার গান গায়,
সবাই নতুন সাজে সেজে ওঠে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০১ শীতের শেষেতে নব পাতা আসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০০ কমলানেবুর বর্ণে গন্ধে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০১ শীতের শেষেতে নব পাতা আসে


উত্তরসূরী
গান ০১০২ অশোকে পলাশে নব উল্লাসে