বিষয়বস্তুতে চলুন

গান ০৩৬২ নূতন প্রভাতে অরুণ আলোতে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২১:০৬, ২০ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নূতন প্রভাতে অরুণ আলোতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নূতন প্রভাতে অরুণ আলোতে 
মন বারেবারে তারে চায়
মধুর প্রীতিতে মর্মগীতিতে 
তাহারই সুরেতে গেয়ে' যায়

লাল রঙে রাঙা পূর্ব আকাশ 
মন্দমধুর বহিছে বাতাস
সকল মাধুরী এলো সুধা ভরি' 
রূপাতীতে স্মরি এ ঊষায়

হারাবার কিছু নাইকো এখন 
হিয়া উপচিয়া পড়ে অনুক্ষণ
তারই প্রৈতিতে তারই সঙ্গীতে 
তারই অসীমেতে মেতে' ধায়

Nútana prabháte aruńa álote
Mana bárebáre táre cáy
Madhura priitite marmagiitite
Táhári surete geye jáy

Lál rauṋe ráuṋá púrva ákásh
Mandamadhur bahiche vátás
Sakal mádhurii elo sudhá bhari
Rúpátiite smari e úśáy

Hárávár kichu náiko ekhan
Hiyá upaciyá paŕe anukśań
Tári praetite tári sauṋgiite
Tári asiimete mete dháy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬২ নূতন প্রভাতে অরুণ আলোতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬১ রাতের বেলায় সবাই ঘুমায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬২ নূতন প্রভাতে অরুণ আলোতে


উত্তরসূরী
গান ০৩৬৩ কালের হাওয়ায় ফুল ঝরে যায়