গান ০৩৩৪ লভি যদি পুনঃ মানব জনম

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১১, ১২ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"লভি যদি পুনঃ মানব জনম" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

লভি যদি পুনঃ মানব জনম 
করিবো গো আমি তোমারই কাজ
তোমারই সেবায় নিজেরে বিলাবো 
ওগো হৃদয়ের রাজাধিরাজ

সৃষ্টির সেই আদি বিন্দুতে 
ছিলাম তো আমি তোমারই মাঝেতে
সৃষ্টিতে মোর শেষ পরিণতি 
হযে যেন প্রভু তোমারই কোলেতে
তোমারই চরণধূলির চিহ্ন 
নিয়ে যাক মোরে লক্ষ্যে আজ

কত না পতনে কত উত্থানে 
চলেছি নিয়ত তোমারই পানে
তোমারে ভুলিনি ভুলিতে পারি নি 
তর্কাতীত হে নিখিলরাজ

Labhi jadi punah mánava janama
Karibo go ámi tomári káj
Tomári seváy nijere vilábo
Ogo hrdayera rájádhiráj

Srśt́ir sei ádi vindute
Chilám to ámi tomári májhete
Srśt́ite mor sheś parińati
Haye jena prabhu tomári kolete
Tomári carańdhúlir cihna
Niye ják more lakśye áj

Kata ná patane kata uttháne
Calechi niyata tomári páne
Tomáre bhulini bhulite pári ni
Tarkátiita he nikhilaráj

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৪ লভি যদি পুনঃ মানব জনম এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩৩ আমার হিয়ার ব্যাকুলতা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৪ লভি যদি পুনঃ মানব জনম


উত্তরসূরী
গান ০৩৩৫ তুমি কোন দেশেতে যাও রে বন্ধু