গান ০৩০৯ সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৫৮, ৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: +)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি
নয়ন ভরিয়া দেখিবো তোমায়
মনের কাননে সুরভি রণনে 
রঙ বেরঙের ফুলের শোভায়

(মহাকাশের মত) মনকে দাও ভরে
নীহারিকা চন্দনে শুচি করে
এসো ধীরে ধীরে স্নিগ্ধ সমীরে
রুনুঝুনু ঝুন নূপুর পায়

(মধুল মধুমাখা) মনের মধুমাস 
নাচে গানে তাতে আনে গো উল্লাস
তোমার হাসিটি মোহন বাঁশীটি
প্রাপ্তি সুখে যেন মোরে মাতায়

Sumukhe ásiyá dánŕáo prabhu tumi
Nayana bhariyá dekhibo tomáy
Manera kánane surabhi rańane
Rauṋ berauṋer phulera shobháy

(Mahákásher mata) Manke dáo bhare
Niiháriká candane shuci kare
Eso dhiire dhiire snigdha samiire
Runujhunu jhunu núpura páy

(Madhula madhumákhá) Manera madhumás
Náce gáne táte áne go ullás
Tomár hásit́i mohana báṋshiit́i
Prápti sukhe jena more mátáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৯ সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৮ নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৯ সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি


উত্তরসূরী
গান ০৩১০ মুখেতে হাসি বলে ভালবাসি