গান ০৩০৫ এসো তুমি আজি প্রাতে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫২, ৮ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এসো তুমি আজি প্রাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো তুমি আজি প্রাতে 
অরুণ আলোয় রঙ মেলাতে
ফুলের সাজি নিয়ে হাতে 
রঙ বেরঙের ফুল তুলিতে

এঁকো ছবি মনের মতন 
নব রেখায় নব লেখায়
ভাব জাগিয়ে নূতন নূতন 
নব প্রাণের উন্মাদনায়
নূতন নূতন পরিবেশে 
হাসির ছটায় মন মাতাতে

নূতন যুগের বার্তা নিয়ে 
নব সন্ধ্যার দীপাবলীতে
সবার দুঃখ সরিয়ে দিয়ে 
নূতন করে ভালবাসিতে
কাল ছায়া গুঁড়িয়ে দিয়ে 
সোনার রথের ঝলকানিতে 

Eso tumi áji práte
Aruń áloy rauṋ meláte
Phuler sáji niye háte
Rauṋ berauṋer phul tulite

Eṋko chavi maner matan
Nava rekháy nava lekháy
Bháv jágiye nútan nútan
Nava práńer unmádanáy
Nútan nútan pariveshe
Hásir chat́áy man mátáte

Nútan juger vártá niye
Nava sandhyár diipávaliite
Sabár duhkha sariye diye
Nútan kare bhálabásite
Kála cháyá guṋŕiye diye
Sonár rather jhalkánite

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৫ এসো তুমি আজি প্রাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৪ তোমাকেই আমি ভালবাসিয়াছি, কেন বাসিয়াছি জানি না
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৫ এসো তুমি আজি প্রাতে


উত্তরসূরী
গান ০৩০৬ সুন্দর মধুপ্রভাতে