গান ০২৮৫ তুমি মনের কমল মনে ফুটে থাকো

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩১, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি মনের কমল মনে ফুটে থাকো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২১ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(তুমি) মনের কমল মনে ফুটে থাকো 
মননের মাঝে গাও
(তুমি) দিবসে নিশীথে সদা জেগে থাকো 
হাসিতে ভরিয়া রও

(মোর) মানস দ্রাক্ষাকুঞ্জে 
অলি গুঞ্জরে পুঞ্জে পুঞ্জে 
তব মধু আশে তারা সব আসে 
তুমি যে তৃষা মিটাও

প্রাণের পিপাসা মিটে গেছে আজ 
ভালবাসা পেলো মোহন সাজ 
সকল আকুতি তোমাতে মিলালো 
প্রাণকে তুমি যে ভরে দাও 

(Tumi) Maner kamal mane phut́e tháko
Mananer májhe gáo
(Tumi) Divase nishiithe sadá jege tháko
Hásite bhariyá rao

(Mor) Mánasa drákśákuiṋje
Ali guiṋjare puiṋje puiṋje
Tava madhu áshe tárá sab áse
Tumi je trśá mit́áo

Práńer pipásá mit́e geche áj
Bhálobásá pelo mohana sáj
Sakal ákuti tomáte milálo
Práńke tumi je bhare dáo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৫ তুমি মনের কমল মনে ফুটে থাকো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৪ এসো ফিরে আবার ফিরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৫ তুমি মনের কমল মনে ফুটে থাকো


উত্তরসূরী
গান ০২৮৬ তারে গো পেয়েছি