"এসো মোর প্রাণে এসো মোর মনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি[১]
|
গদ্যরূপ[২]
|
এসো মোর প্রাণে এসো মোর মনে
এসো নৃত্যের ব্যঞ্জনায়
(ওগো) রূপের সাগর হিয়ার গাগর
ভরিয়া দাও কানায় কানায়
কুসুমকলিরা আধ-ফোটা সবে
তোমার আলোকের আশায়
দূর নীলিমায় বাণীহারা সবে
তোমার সুরের প্রতীক্ষায়
তোমার আলোতে তোমার সুরেতে
নব স্পন্দন আনো ধরায়
যে বা ভালবাসে তাকে ভালবাসো
ভালবাসে না যে তাহাকেও বাসো
মন বিনিময়ে সকল সময়ে
ভরিয়া দাও প্রাণের সুধায়
|
Eso mor práńe eso mor mane
Eso nrtyera vyaiṋjanáy
(Ogo) Rúpera ságara hiyára gágara
Bhariyá dáo kánáy kánáy
Kusumakalirá ádh phot́á sabe
Tomár áloker ásháy
Dúr niilimáy váńiihárá sabe
Tomár surer pratiikśáy
Tomára álote tomára surete
Nava spandan áno dharáy
Je bá bhálabáse táke bhálabáso
Bhálabáse ná je táhákeo báso
Mana vinimaye sakala samaye
Bhariyá dáo práńer sudháy
|
এসো আমার প্রাণে, এসো আমার মনে,
এসো নৃত্যের ব্যঞ্জনায়।
হে রূপের সাগর, আমার হৃদয়ের কলস
কানায় কানায় ভরে' দাও।
কুসুমকলিরা সবে আধা-ফোটা হয়ে'
তোমার আলোর আশায় রয়েছে।
দূর নীলিমায় যারা বাণীহারা,
তারাও তোমার সুরের প্রতীক্ষায় আছে।
তোমার আলোতে, তোমার সুরেতে
এই ধরায় নতুন স্পন্দন নিয়ে এসো।
যে ভালোবাসে তাকে ভালোবাসো,
আর যে ভালোবাসে না তাকেও ভালোবাসো।
মনের বিনিময়ে সকল সময়ে
প্রাণের সুধা দিয়ে ভরিয়ে দাও।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯৫ এসো মোর প্রাণে এসো মোর মনে এইখানে শুণুন