গান ০১৯৪ তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বল

"তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকে ভুলিয়া
কে কোথা' থাকিবে বলো
উচ্ছ্বল এই প্রাণের জগৎ
তোমাতেই ঝলমল

তোমাকে ভুলিয়া যা কিছুই ভাবি
তাহা শুধু কল্পনা
যা কিছুই বলি তাহা শুধু জল্পনা
তোমার পরশ বিনা সবই মিছে জাল বোনা
ধরণীর সব হাসি আলো

তোমার আশিস চেয়ে
তোমার পরশ পেয়ে
সকল কিছুই লাগে ভালো

Tomáke bhuliyá
Ke kothá thákibe balo
Ucchvala ei práńer jagat
Tomátei jhalamala

Tomáke bhuliyá já kichui bhávi
Táhá shudhu kalpaná
Já kichui bali táhá shudhu jalpaná
Tomár parash biná sabi miche jál boná
Dharańiir sab hási álo

Tomár áshis ceye
Tomár parash peye
Sakal kichui láge bhálo

 
তোমাকে ভুলে'
কে কোথায় থাকবে বলো?
এই উচ্ছ্বল প্রাণের জগৎ
তোমাতেই ঝলমল করছে।

তোমাকে ভুলে' আমি যা' কিছুই ভাবি,
তা' কেবলই কল্পনা।
যা' কিছুই বলি, তা' শুধু জল্পনা।
তোমার স্পর্শ ছাড়া সবই বৃথা জাল বোনা।
এই পৃথিবীর সব হাসি আর আলো।

তোমার আশিস চেয়ে,
তোমার স্পর্শ পেয়ে,
সকল কিছুই ভালো লাগে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯৪ তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বল এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৯৩ আঁধার সাগরে পথ হারিয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯৪ তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বল


উত্তরসূরী
গান ০১৯৫ এসো মোর প্রাণে এসো মোর মনে