বিষয়বস্তুতে চলুন

গান ০২০৩ এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৯, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
তোমা লাগি জেগে আছি যুগে যুগে পথ চেয়ে

আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি
আসো যাও ভেবে ভেবে দেশগত বলে মানি
যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে
তোমার প্রাণে মিশিয়ে মিশিয়ে মিশিয়ে

জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে
বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে
বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে
তোমা লাগি জেগে আছি তালেতে তাল মিলিয়ে

Eso go bandhu mama kśudra e hrdaye
Tomá lági jege áchi juge juge patha ceye

Ácho tumi sab kháne jeneo tá náhi jáni
Áso jáo bheve bheve deshagata bale máni
Jáhái bhávi ná kena náo tumi more t́ene
Tomár práńe mishiye mishiye mishiye

Jágáo tomára jyoti ámári mánasapat́e
Bájáo tomára viińá ráginii se cháyánat́e
Baso go bandhu mama madhumákhá hási niye
Tomá lági jege áchi tálete tál miliye

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২০৩ এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২০২ প্রথম জীবনের হারানো সুরের
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৩ এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে


উত্তরসূরী
গান ০২০৪ এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও