বিষয়বস্তুতে চলুন

গান ০২০৪ এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও

Sarkarverse থেকে

"এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও
ফুলেরা লাজে ঢাকা তাদের বুকে মধু এনে দাও

মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে
মনেতে ভোমরা আসে গুনগুনিয়ে কী যে সে ভাষে
শিখীরা তরুশাখে কী যেন কয় সব কিছু শোণাও

ফোটে ফুল শুকনো ডালে মূকও বলে
তুমি যদি চাও

Eso go káche eso dharára dhúli rúpe bhare dáo
Phulerá láje d́háká tádera búke madhu ene dáo

Madhu ráte cakorete cáṋdera sáthe kena je háse
Manete bhomrá áse gunguniye kii je se bháśe
Shikhiirá tarushákhe kii jena kay sab kichu shonáo

Phot́e phul shukno d́ále múko bale
Tumi jadi cáo

 
এসো, আমার কাছে এসো, তুমি ধরার ধূলিকে রূপে ভরে দাও।
ফুলেরা লজ্জায় ঢেকে আছে, তাদের বুকে তুমি মধু এনে দাও।

মধুমাখা রাতে চকোরে চাঁদের সাথে কেন যে হাসে?
মনে ভ্রমর এসে গুনগুন করে কী কথা বলে?
গাছের ডালে ময়ূরেরা কী যেন বলে— সব কিছু আমাকে শোণাও।

শুকনো ডালেও ফুল ফোটে, আর বোবা মানুষও কথা বলতে পারে
তুমি যদি চাও।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২০৪ এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২০৩ এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৪ এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও


উত্তরসূরী
গান ০২০৫ এসো গো সখা তোমারই আশে