গান ০৪৬৮ মোরা মুক্ত ভূমির মেয়ে

"মোরা মুক্ত ভূমির মেয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৬৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

(মোরা) মুক্ত ভূমির মেয়ে
ডুংরি পাহাড়ে ঝর্ণা ধারে
জোড়ের কিনারে ঘুরি নেচে গেয়ে

কদম পলাশ নিয়ে করি গো খেলা
সারা দিনের বেলা
মহুল কুলিরই শীতল ছায়ে

বাঁকা বনপথে যেতে যেতে
খোঁপায় নিতে গাঁথি মালা
মোদের ছন্দে গানে
মনের খুশীর সনে
বনের হরিণ দেখে চেয়ে
মোরা পরম পুরুষেরই মেয়ে

(Morá) Mukta bhúmir meye
D́uḿri páháŕe jharńá dháre
Joŕer kináre ghúri nece geye

Kadam palásh niye kari go khelá
Sárá diner belá
Mahul kuliri shiitala cháye

Báṋká vanapathe jete jete
Khoṋpáy nite gáṋthi málá
Moder chande gáne
Maner khushiira sane
Vaner hariń dekhe ceye
Morá param puruśeri meye

আমরা মুক্ত ভূমির মেয়ে।
ডুংরি পাহাড়ে, ঝরনার ধারে,
জোড়ের কিনারে ঘুরে বেড়াই, নাচি আর গান গাই।

কদম আর পলাশ নিয়ে সারাদিন খেলি।
মহুল ফুলের শীতল ছায়ায় কাটে সারাটা দিন।

আঁকাবাঁকা বনপথ ধরে যেতে যেতে
খোঁপায় পরার জন্য মালা গাঁথি।
আমাদের ছন্দ আর গানে
মন আনন্দে ভরে ওঠে।
বনের হরিণের দিকে তাকিয়ে দেখি,
আমরা পরম পুরুষেরই মেয়ে।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০৪৬৮ মোরা মুক্ত ভূমির মেয়ে sung by Anjali Silva-Natarajan on Sarkarverse
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৬৮ মোরা মুক্ত ভূমির মেয়ে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৬৭ আলোর পথিক এসে গেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৬৮ মোরা মুক্ত ভূমির মেয়ে


উত্তরসূরী
গান ০৪৬৯ তুমি নাহি এলে পরে