বিষয়বস্তুতে চলুন

গান ০৪৬৭ আলোর পথিক এসে গেছে

Sarkarverse থেকে

"আলোর পথিক এসে গেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৬৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

আলোর পথিক এসে গেছে
তমঃ নাশিয়া
কারার প্রাচীর ভেঙ্গে গেছে
তন্দ্রা টুটিয়া

শতেক যুগের জড়তা সে
নিমেষে কটাক্ষে নাশে
নিমেষে মেঘ সরে যায়
আলো ওঠে হাসিয়া

যারা সবাই দূরে থাকো
দূরের বাঁধন রেখো নাকো
এসো গো কাছে এসো
খুশীর স্রোতে ভাসিয়া

Álor pathik ese geche
Tamah náshiyá
Kárár práciir bheuṋge geche
Tandrá t́ut́iyá

Shatek juger jaŕatá se
Nimeśe kat́ákśe náshe
Nimeśe megh sare jáy
Álo ot́he hásiyá

Járá sabái dúre tháko
Dúrer báṋdhan rekho náko
Eso go káche eso
Khushiir srote bhásiyá

আলোর পথিক এসে গেছেন,
অন্ধকার দূর করে।
কারাগারের প্রাচীর ভেঙে গেছে,
তন্দ্রা কেটে গেছে।

শত শত যুগের জড়তা
তিনি নিমেষে কটাক্ষে দূর করেন।
এক নিমেষেই মেঘ সরে যায়,
আলো হাসিমুখে উদ্ভাসিত হয়।

যাঁরা সবাই দূরে থাকো,
দূরত্বের বন্ধন রেখো না।
এসো গো, কাছে এসো,
আনন্দের স্রোতে ভেসে।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৬৭ আলোর পথিক এসে গেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৬৬ দিনের পরে রাত্রি আসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৬৭ আলোর পথিক এসে গেছে


উত্তরসূরী
গান ০৪৬৮ মোরা মুক্ত ভূমির মেয়ে