গান ০৪১৩ হারানো দিনের সুর ভেসে আসে

"হারানো দিনের সুর ভেসে আসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৮ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

হারানো দিনের সুর ভেসে আসে
দূর আকাশে মাঝে মাঝে
হারানো মাণিক দেখি মৃদু হাসে
মনেরই গহনে নব সাজে

আঁধার নিশায় দীপাবলী সে গো
তারই আলো সবে ভালবাসে
মরু পথের স্বাদু ঝরণা যে সে গো
তারই বারি সব তৃষা নাশে
একেলা এ কী দায় রহিতে নারি হায়
মন সদা চাহে থাকি কাছে

বাদল রাতের চলার সাথী সে গো
দিশেহারা সবে তাকে ভালবাসে
রূপের ছটায় ধরা আলো করে
তারই দ্যুতি সব তমঃ নাশে
যতটা কাছে চাই ততটা নাহি যাই
হিয়া থরোথর মধুর লাজে

Háráno diner sur bhese áse
Dúr ákáshe májhe májhe
Háráno máńik dekhi mrdu háse
Maneri gahane nava sáje

Áṋdhára nisháy diipávalii se go
Tári álo sabe bhálabáse
Maru pather svádu jharańá je se go
Tári vári sab trśá náshe
Ekelá e kii dáy rahite nári háy
Mana sadá cáhe tháki káche

Bádala ráter calár sáthii se go
Dishehárá sabe táke bhálabáse
Rúpera chat́áy dhará álo kare
Tári dyuti sab tamah náshe
Jatat́á káche cái tatat́á náhi jái
Hiyá tharothara madhura láje

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১৩ হারানো দিনের সুর ভেসে আসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১২ কে গো তুমি এলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১৩ হারানো দিনের সুর ভেসে আসে


উত্তরসূরী
গান ০৪১৪ করুণা করে গো কৃপা করো সবে