গান ০৪০৫ আমি জেগে আছি দিবা রাতি

"আমি জেগে আছি দিবা রাতি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৬ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন। এই গানটিতে বিরহকাতর ভক্তের পরমপুরুষের প্রতি ঐকান্তিক ব্যাকুলতা ও অপেক্ষার করুণ ছবি ফুটে উঠেছে।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমি জেগে আছি দিবা রাতি
তোমারই তরে শুধু তোমারই তরে
মালা গাঁথিয়াছি ভালবাসার
তোমারই তরে শুধু তোমারই তরে

আজি মোর ফুলবুলি শুকাইয়া যায়
পাপড়িরা দুঃখে মূরছায়
ভিজায়ে রেখেছি সবে নয়ননীরে
যতন করে যতন করে

আজি মোর দিবসেতে কোন আলো নাই
চাঁদে মেঘে লুকোচুরি খেলা নাই
দিবা নিশি আসে যায় মোর পানে নাহি চায়
(আমি) কেঁদে মরি প্রতি প্রহরে

Ámi jege áchi divá ráti
Tomári tare shudhu tomári tare
Málá gáṋthiyáchi bhálabásár
Tomári tare shudhu tomári tare

Áji mor phulguli shukáiyá jáy
Pápŕirá duhkhe muracháy
Bhijáye rekhechi sabe nayananiire
Jatana kare jatana kare

Áji mor divasete kona álo nái
Cáṋde meghe lukocuri khelá nái
Divá nishi áse jáy mor páne náhi cáy
(Ámi) Keṋde mari prati prahare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০৫ আমি জেগে আছি দিবা রাতি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৪ ফুলের বনেতে পরী এসেছিলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০৫ আমি জেগে আছি দিবা রাতি


উত্তরসূরী
গান ০৪০৬ আয় ঋতুর রাজা বসন্ত