গান ০৩৯৩ কমলকুসুমসম কোমল তুমি গো

"কমলকুসুমসম কোমল তুমি গো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কমলকুসুমসম কোমল তুমি গো
বজ্রের চেয়ে কঠোর জেনেছি আমি জেনেছি
মলয়চন্দনে সুরভিত তুমি গো
নন্দন চেয়ে মনোহর দেখেছি আমি দেখেছি

সাঁঝের কালো জলে সোণার আলো জ্বলে 
তোমাকে পাইলে মনেতে
ব্যথাভরা হৃদি মাঝে সুধার সরিতা নাচে
তোমাকে পাইলে ধ্যানেতে

তোমার নাচের তালে ত্রিলোক দুলিয়া চলে
তোমার সুরেতে বিভোর বুঝেছি আমি বুঝেছি

যাহা কিছু ভেবে পাই তোমার সমান নাই
রূপে গুণে সবার উপর মেনেছি আমি মেনেছি

Kamalakusumasama komala tumi go
Vajrera ceye kat́hor jenechi ámi jenechi
Malayacandane surabhita tumi go
Nandana ceye manohar dekhechi ámi dekhechi

Sáṋjher kálo jale sonár álo jvale
Tomáke páile manete
Vyathábhará hrdi májhe sudhár saritá náce
Tomáke páile dhyánete

Tomár nácer tále trilok duliyá cale
Tomár surete vibhor bujhechi ámi bújhechi

Jáhá kichu bheve pái tomár samán nái
Rúpe guńe sabár upar menechi ámi menechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৩ কমলকুসুমসম কোমল তুমি গো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯২ মনের ময়ূর মেলেছে যে পাখা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৩ কমলকুসুমসম কোমল তুমি গো


উত্তরসূরী
গান ০৩৯৪ দখিণা বাতাসে কুসুমসুবাসে