গান ০৩৭৭ মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া

"মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া 
এলে তুমি আজ ওগো মনোময়
তোমার রূপেতে সবে রূপ পেলো
তোমার জ্যোতিতে হলো দ্যুতিময়

ভাব যে ছিলো না ভাবাতীত লোক
সর্জনস্রোতে ছিলো ত্রিলোক
মননে ধরার আনিলে আলোক
মধুরতা ঢেলে হলে মধুময়

সৎ যে ছিলো না না ছিলো অসৎ
ক্ষুদ্র ছিলো না না ছিলো মহৎ
রাত্রি ছিলো না দিবাও ছিলো না
ছিলে শুধু তুমি অমিত অমর

Marma mathiyá hiyá niuṋáŕiyá
Ele tumi áj ogo manomay
Tomár rúpete sabe rúp pelo
Tomár jyotite halo dyutimay

Bháva je chilo ná bhávátiita lok
Sarjanasrote chilo trilok
Manane dharár ánile álok
Madhuratá d́hele hale madhumay

Sat je chilo ná ná chilo asat
Kśudra chilo ná ná chilo mahat
Rátri chilo ná diváo chilo ná
Chile shudhu tumi amita amar

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৭ মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭৬ সোণার কমল আলোঝলমল
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৭ মর্ম মথিয়া হিয়া নিঙাড়িয়া


উত্তরসূরী
গান ০৩৭৮ আশা আশা করে, কেটে গেছে কত জীবন