গান ০৩৫৯ যাহা কিছু চাও তাহা করে যাও

"যাহা কিছু চাও তাহা করে যাও" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

যাহা কিছু চাও তাহা করে যাও
তব অধিকারে কথা বলি না
কাহাকে কাঁদাও কাহাকে হাসাও
মুখ বুজে দেখি কিছু কহি না

সৃষ্টির কী বা প্রয়োজন ছিলো
কী বা আছে তাহাও বুঝিতে নারি
ধ্বংসের রথ কেন বা চালাও
তাহাও বুঝিতে নাহি গো পারি
আলোকের পর আঁধার নামায়ে
এ কী লীলা করো কিছু বুঝি না

মূক মুখে কেন ভাষা জোগায়েছো
তর্ক শিখায়ে বাচাল করেছো
তোমাকে লইয়া কেন দর্শনে
বিজ্ঞানে মাতামাতি শিখায়েছো
জীবনের কালো রঙীন আলোর
ঝলকানি দিয়ে ভুলায়ো না

যাহা কিছু কালো তোমার আলোতে
নিঃশেষ কেন করে' দিলে না

Jáhá kichu cáo táhá kare jáo
Tava adhikáre kathá bali ná
Káháke káṋdáo káháke hásáo
Mukh buje dekhi kichu kahi ná

Srśt́ir kii bá prayojan chilo
Kii bá áche táháo bujhite nári
Dhvaḿser rath kena bá cáláo
Táháo bujhite náhi go pári
Áloker par áṋdhár námáye
E kii liilá karo kichu bujhi ná

Múk mukhe kena bháśá jogáyecho
Tarka shikháye vácál karecho
Tomáke laiyá kena darshane
Vijiṋáne mátámáti shikháyecho
Jiivaner kálo rauṋiin álor
Jhalkáni diye bhúláyo ná

Jáhá kichu kálo tomár álote
Nihsheś kena kare dile ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৯ যাহা কিছু চাও তাহা করে যাও এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৮ দখিনা বাতাসে মলয় সুবাসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৯ যাহা কিছু চাও তাহা করে যাও


উত্তরসূরী
গান ০৩৬০ বরষার রাতে নীরবে নিভৃতে, বঁধুয়া গিয়াছে মোরে ফেলে