গান ০৩৪১ দয়াল প্রভু বলো গো তোমায়

"দয়াল প্রভু বলো গো তোমায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দয়াল প্রভু বলো গো তোমায় 
দয়াল নামে কেন ডাকা হয়
ফুলে কেন কাঁটা থাকে গো 
ঝর্ণা কেন উপলেতে বয়

কমল কুমুদ গন্ধে ভরা 
মলিন জলে কেন বা ফোটে
জীবে ভরা খুশীর ধরা 
বিজন পথে কেন বা ছোটে
তারার মালা প্রদীপ জ্বালা 
অমানিশায় কেন চেয়ে রয়

ফুলের মত শিশু কেন 
ঘনঘন কেঁদে থাকে
চাঁদের আলো কেন হাসে 
কালো মেঘের ফাঁকে ফাঁকে
মন্দমধুর গন্ধবহ 
অট্টহাসে শিলা ঝঞ্ঝায়

Dayál prabhu balo go tomáy
Dayál náme kena d́áká hay
Phule kena káṋt́á tháke go
Jharńá kena upalete bay

Kamal kumud gandhe bhará
Malin jale kena bá phot́e
Jiive bhará khushiir dhará
Vijan pathe kena bá chot́e
Tárár málá pradiip jválá
Amánisháy kena ceye ray

Phuler mata shishu kena
Ghanaghana keṋde tháke
Cáṋder álo kena háse
Kálo megher pháṋke pháṋke
Mandamadhur gandhavaha
Attaháse shilá jhaiṋjháy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪১ দয়াল প্রভু বলো গো তোমায় এইখানে শুণুন
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪১ দয়াল প্রভু বলো গো তোমায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৪০ বৃথা জন্ম গমায়লুঁ
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪১ দয়াল প্রভু বলো গো তোমায়


উত্তরসূরী
গান ০৩৪২ সুমুখের পানে চলে যাবো আমি